1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib
  6. mdpallabsarkar6@gmail.com : MD Pallab Shorwer : MD Pallab Shorwer
  7. padistsagor1234@gmail.com : Sagor Badhsa : Sagor Badhsa

সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

আফগান সীমান্তে আত্মঘাতী হামলা, পাকিস্তানের ৭ সেনা নিহত

ডেইলি আজকের নিউজ / ৬৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
আফগান সীমান্তে আত্মঘাতী হামলা, পাকিস্তানের ৭ সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর অন্তত সাত সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।শুক্রবার (১৭ অক্টোবর) সকালে এ হামলার ঘটনা ঘটে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী সামরিক শিবিরে আঘাত হানেন।লক্ষ্য ছিল সীমান্তবর্তী একটি দুর্গ, যা পাকিস্তান সেনাবাহিনীর একটি অস্থায়ী ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল।স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হামলাকারী গাড়িটি প্রাচীরে আঘাত করার পর প্রবল বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে আরও দুজন জঙ্গি ভেতরে প্রবেশের চেষ্টা করলে পাকিস্তানি সেনারা গুলি চালিয়ে তাদের হত্যা করে। বিস্ফোরণে আশপাশের ভবন ও সামরিক স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়।এ হামলার বিষয়ে এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে আফগান সীমান্তবর্তী এই অঞ্চলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও সংশ্লিষ্ট সংগঠনগুলো সক্রিয় রয়েছে।সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ের উত্তেজনার মধ্যেই এই হামলা ঘটলো। পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে কয়েকদিন ধরেই সংঘর্ষ চলছিল। পরে দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা শুক্রবার সন্ধ্যা ৬টায় শেষ হওয়ার কথা ছিল। ঠিক সেই সময়ের আগ মুহূর্তেই সংঘটিত হলো এই আত্মঘাতী হামলা।পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানানো হয়নি। তবে নিরাপত্তা সূত্রগুলো বলছে, হামলার পরপরই সেনাবাহিনী পুরো সীমান্ত এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে এবং অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।বিশ্লেষকদের মতে, আফগান সীমান্তবর্তী অঞ্চলে ক্রমবর্ধমান জঙ্গি তৎপরতা পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতিকে আবারও নাজুক করে তুলছে।সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে আত্মঘাতী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার বেশিরভাগই হচ্ছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ