1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
সাভারে শহীদ জিয়া সৃতি সংসদ এর ঢাকা জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া সৃতি সংসদ ঢাকা জেলা আহবায়ক কমিটি ঘোষণা। আব্দুল ওয়াদুদ-এর বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশ নির্বাচনে কেউ মেকানিজম করার চিন্তা করলে পালাতে বাধ্য হবে: জামায়াত আমির যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

অনেক উপদেষ্টাকে জেলে যাওয়া লাগতে পারে: ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক / ৯৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টাকেও তাদের কর্মকাণ্ডের কারণে জেলে যাওয়া লাগতে পারে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার তালিকা দীর্ঘ হচ্ছে। ব্যর্থতার দিক থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা গোল মেডেল পাবেন। এরকম অপদার্থ উপদেষ্টা দিয়ে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে কীভাবে সম্ভব। তিনি ভালো মানুষ হতে পারে। ভালো মানুষের হিসাব নিকাশ আল্লাহর কাছে। দুনিয়াতে ভালো মানুষকে পুরুস্কার দেওয়ার দায়িত্ব আমরা নেই নাই। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যিনি ভালো পারফর্ম করতে পারবে তিনি দায়িত্বে থাকবেন। যিনি পারবেন না, তিনি দায়িত্বে থাকবেন না। তিনি চলে যাবেন।

শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, শিক্ষকরা আন্দোলন করছেন, তাদের দাবি দাওয়া নিয়ে। শিক্ষকদের বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধান করেছেন। এজন্য উনাকে ধন্যবাদ। যদিও এখনও অনেক দাবি মানা হয়নি।
তিনি আরও বলেন, সমাজকল্যাণের দায়িত্বে যে সচিব আছেন, তিনি হাইলি ক্রিমিনাল। সমাজকল্যাণের অধীনে রিক্রুটমেন্ট হবে। ইতোমধ্যে ওই সচিব ১০ লাখ, ১২ লাখ ২০ লাখ টাকা করে হাটের গরুর দরে লেনদেন করছেন। তাই মাননীয় সমাজকল্যাণ উপদেষ্টাকে বলছি, আপনার ব্যর্থতার তালিকা অনেক লম্বা। আপনার আমলারা, আপনার সচিবরা আপনাকে ইতোমধ্যে ব্যর্থতার কাতারে সামিল করেছেন। তারা আপনাকে আরো বেশি বিপদে ফেলবেন।
এবি পার্টির এই নেতা বলেন, এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ও তথ্য আপারা কিছু দাবি তুলে ধরেছেন। আমরা বৈষম্য দূর করতে চাই। তাই তাদের দাবি আলোচনার ভিত্তিতে মেনে নেওয়ার আহবান জানাচ্ছি।

রংপুরের উন্নয়নে তিনি বলেন, রংপুরে বেশি করে কলকারখানা গড়ে তোলা দরকার। তাহলে রংপুরের যুবকরা কর্মসংস্থান পেলে নতুন জীবন পাবে। না হলে তারা মাদকের করাল গ্রাস থেকে মুক্তি পাবে না।

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ