1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib
  6. mdpallabsarkar6@gmail.com : MD Pallab Shorwer : MD Pallab Shorwer
  7. padistsagor1234@gmail.com : Sagor Badhsa : Sagor Badhsa

সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

আর রাহমা ফাউন্ডেশন ও স্পোর্টস একাডেমির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

অর্পণ সরোয়ার পল্লব / ৬৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

আজ দক্ষিণ উল্ল্যা এলাকায় আর রাহমা ফাউন্ডেশন ও স্পোর্টস একাডেমির উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসীর অংশগ্রহণে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সামাজিক, মানবিক ও ক্রীড়া উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

 

আর রাহমা ফাউন্ডেশন ও স্পোর্টস একাডেমি, ২০২০ সালের ১লা জানুয়ারি প্রতিষ্ঠিত একটি সামাজিক, মানবিক ও ক্রীড়াবিষয়ক প্রতিষ্ঠান। সংগঠনটির মূল লক্ষ্য —

গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের সহায়তা করা, শিক্ষাবঞ্চিত শিশুদের সহযোগিতা, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম, এবং স্বাস্থ্য ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা।

 

এছাড়া, ফাউন্ডেশনের স্পোর্টস একাডেমি অংশ তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, প্রতিভাবান খেলোয়াড় তৈরি ও প্রশিক্ষণ প্রদান, এবং বিভিন্ন টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে ক্রীড়া উন্নয়নে কাজ করে যাচ্ছে।

 

আজকের বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সংগঠনটি পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সবুজ পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ