1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib
  6. mdpallabsarkar6@gmail.com : MD Pallab Shorwer : MD Pallab Shorwer
  7. padistsagor1234@gmail.com : Sagor Badhsa : Sagor Badhsa

সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

অর্পণ সরোয়ার পল্লব / ৫৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান। বেলা ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে।

সোমবার (৩ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা সশরীরেই উপস্থিত থাকবেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করবেন তারেক রহমান।

বৈঠকের পর বিকাল তিনটায় সংবাদ সম্মেলন হবে বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গেছে, বৈঠকে আসন্ন নির্বাচনে দল ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি থাকবে।

এদিকে, বিভাগওয়ারি সাংগঠনিক সম্পাদকদেরও দুপুরেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

গত দুই সপ্তাহ ধরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন বিভাগের প্রার্থীদের ডেকে কথা বলেছেন তারেক রহমান এবং সকল প্রার্থীকে একটি বার্তা দেওয়া হয়েছে যে, দল সব কিছু বিবেচনা করে যে প্রার্থীকে ধানের শীষের প্রতীকের জন্য মনোনীত করবে তার পক্ষে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ