1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib
  6. mdpallabsarkar6@gmail.com : MD Pallab Shorwer : MD Pallab Shorwer
  7. padistsagor1234@gmail.com : Sagor Badhsa : Sagor Badhsa

সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

সোমবার গণপরিবহন চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল শ্রমিক ফেডারেশন

অর্পণ সরোয়ার পল্লব / ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আগামী সোমবার, ১৭ নভেম্বর। এদিকে বিচার প্রক্রিয়া নস্যাতে আওয়ামী লীগ দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে।

তবে এ কর্মসূচিকে উপেক্ষা করে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান এ ঘোষণা দেন। তিনি বলেন, দেশের যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহন–মালিক ও শ্রমিকরা দায়িত্ব পালন করে যাবেন। কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হলে তা প্রতিহত করা হবে। পাশাপাশি প্রশাসনও দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছে।

হুমায়ূন কবির খান আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এসব কর্মসূচি ও নাশকতার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক–মালিকদের জন্য সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সময় সারা দেশে প্রায় ২০টি পরিবহনে আগুন দেওয়া হয়। এরমধ্যে ময়মনসিংহে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় চালক জুলহাস নিহত হন। এ ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছেন পরিবহন শ্রমিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ