1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
সাভারে শহীদ জিয়া সৃতি সংসদ এর ঢাকা জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া সৃতি সংসদ ঢাকা জেলা আহবায়ক কমিটি ঘোষণা। আব্দুল ওয়াদুদ-এর বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশ নির্বাচনে কেউ মেকানিজম করার চিন্তা করলে পালাতে বাধ্য হবে: জামায়াত আমির যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

কালাইয়ে নানা কর্মসূচির মধ্যেদিয়ে  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস 

মো:মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার জয়পুরহাট: / ৪৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

আজকের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে’ এ নানা কর্মসূচির মধ্যেদিয়ে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শুক্রবার সকাল ১১ টায় প্রেসক্লাব কালাইয়ের কার্যালয়ে জিয়া পরিষদ কালাই থানা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

উক্ত কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জুলাই বিপ্লবে নিহত ছাত্রজনতার মাগফিরাত কামনাসহ দেশের মঙ্গলের জন্য দোয়ামাহফিল।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর কালাই জিয়া পরিষদ ও প্রেসক্লাব কালাইয়ের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর-এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালাই জিয়া পরিষদ ও প্রেসক্লাব কালাইয়ের সভাপতি মো. আতাউর রহমান। 

এসময় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে বক্তব্য দেন জিয়া পরিষদ কালাই থানা শাখা, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপজেলার থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মতিয়র রহমান, কালাই প্রেসক্লাব-এর সভাপতি ও দৈনিক যুগান্তর কালাই উপজেলা প্রতিনিধি এটিএম সেলিম সারোয়ার শিপন, উপজেলার গাড়ইল দাখিল মাদ্রসার সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মো. গোলাম মর্তুজা, কালাই  জিয়া পরিষদ যুগ্ম-সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক রেজোয়ান আলী, শিক্ষক ফারায়েজ হোসেন বাবলু, এ্যাড মো. আব্দুল রহিম প্রামানিক, সাংবাদিক মো. ছামছুন হক, দৈনিক ভোরের কথা পত্রিকার কালাই প্রতিনিধি জীবন তালুকদার লিটন প্রমুখ।

বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি স্বাধীনতা ও বিজয় দিবস থেকেও খুবই গুরুত্বপূর্ণ দিবস। তাই এই দিবসের কথা নতুন প্রজন্মকে অবগত করতে আহব্বান করেন। 

অনুষ্টানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জুলাই ও আগষ্ট বিপ্লবে নিহত ছাত্রজনতার মাগফিরাত কামনাসহ দেশের মঙ্গলের জন্য দোয়া পরিচালনা করেন উপজেলার থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মতিয়র রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ