1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
সাভারে শহীদ জিয়া সৃতি সংসদ এর ঢাকা জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া সৃতি সংসদ ঢাকা জেলা আহবায়ক কমিটি ঘোষণা। আব্দুল ওয়াদুদ-এর বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশ নির্বাচনে কেউ মেকানিজম করার চিন্তা করলে পালাতে বাধ্য হবে: জামায়াত আমির যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

হুয়াওয়ে-সিইআর, ইউআইইউ সোলার ল্যাব” উদ্বোধন

রিপোটারের নাম / ৪৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইউআইইউ’র সেন্টার ফর এনার্জি রিসাচ (সিইআর) এবং হুয়াওয়ে বাংলাদেশ’র সহযোগিতায় “রোল অফ স্মার্ট গ্রিড ইন দ্যা ফিউচার পাওয়ার সিস্টেম” বিষয়ক সেমিনার এবং “হুয়াওয়ে-সিইআর, ইউআইইউ সোলার ল্যাব” উদ্বোধনী অনুষ্ঠান ০৯ নভেম্বর রোজ শনিবার, সকাল ১০:৩০ টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জনাব ইয়াও ওয়েন এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান প্রফেসর এম রিজওয়ান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া।

হুয়াওয়ের অর্থায়নে ইউআইইউতে ল্যাবটি প্রতিষ্ঠা করা হয়েছে।  এই ল্যাবের অন্যতম উদ্দেশ্য হলো টেকসই সক্ষমতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা। এখানে বাংলাদেশের চাহিদা অনুযায়ী হুয়াওয়ে এবং সিইআর, ইউআইইউ সম্মিলিতভাবে বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণের আয়োজন করবে। এসব প্রশিক্ষণ ও কোর্সের বিষয়বস্তুতে নবায়নযোগ্য শক্তি টেকনোলোজি, গবেষণা, ডিজিটাল শক্তি এবং স্মার্ট এনার্জি সলিউশনের প্রযুক্তিগত উন্নয়ন ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। এটিই বাংলাদেশে প্রথম ল্যাব, যার অধীনে নবায়নযোগ্য শক্তি সংরক্ষনের সুযোগ থাকবে। 

প্রধান অতিথি প্রফেসর ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন- বর্তমানে কেউ পিছিয়ে থাকতে চায় না, সবাই র্স্মাটলি কাজ করতে চায়। সেজন্যে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আমাদের আরও বেশি কাজ করতে হবে। নবায়নযোগ্য জ্বালানি বর্তমান সময়ের জ্বালানি ব্যবস্থায় ২০ শতাংশ ব্যয় কমাতে সহায়তা করছে। এই ল্যাব দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতকে শক্তিশালী এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জনাব ইয়াও ওয়েন বলেন – ইউআইইউতে ইএসএস সিস্টেমসহ প্রথম সৌর ল্যাব উদ্বোধনের মাধ্যমে নবায়নযোগ্য শক্তি সেক্টরে তরুণদের ক্ষমতায়নের দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই ল্যাব চীন এব বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব ও সম্পর্কের উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে চিহ্নিত করেছে। 

ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া বলেন – “হুয়াওয়ে-সিইআর, ইউআইইউ অ্যাডভান্স সোলার ল্যাব নবায়নযোগ্য শক্তি এবং টেকসই উন্নয়নে শীর্ষস্থানীয় প্রশিক্ষণ এবং গবেষণার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।।

উক্ত অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও প্যান জুনফেং, শিক্ষক-শিক্ষিকা, গবেষক, শিক্ষাবিদ, সরকারি-বেসরকরি কর্মকর্তাবৃন্দ, ছাত্র-ছাত্রী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ