1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib
  6. mdpallabsarkar6@gmail.com : MD Pallab Shorwer : MD Pallab Shorwer
  7. padistsagor1234@gmail.com : Sagor Badhsa : Sagor Badhsa

সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

নাইমুল রাজ্জাক বলেছেন: হেমন্ত পেরিয়ে বাংলায় শীতের মৃদু সুর: প্রকৃতি ও ঐতিহ্যে ফিরে দেখার সময়

নিজস্ব প্রতিনিধি / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

লেখক, গবেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক নাইমুল রাজ্জাক বলেছেন—বাংলার প্রকৃতিতে এখন শীতের মৃদু সুর। হেমন্তের স্বল্পস্থায়ী রঙিন দিনগুলো ধীরে ধীরে মিলিয়ে গেলে নিঃশব্দে নেমে আসে শীতের স্বচ্ছ নির্মলতা। হেমন্ত তার ক্ষণিক সৌন্দর্যে প্রকৃতিকে সাজিয়ে দেয় রূপের অলংকারে, আর তার পরমুহূর্তেই শীত এসে পর্দা তোলে এক শান্ত, নরম ঋতুচিত্রের। নভেম্বরের শেষদিক থেকেই বাতাসে লাগে শিরশিরে অনুভূতি, আর পৌষ-মাঘের সংযোগে শীত পায় তার পূর্ণ রূপ।

 

এই ঋতুতে প্রকৃতি হয়ে ওঠে অন্যরকম। বিকেলের আকাশে ছড়িয়ে পড়ে লালচে-সোনালি আলো, কখনো দূর আকাশে দেখা দেয় রংধনুর ভেজা হাসি। কুয়াশায় ঢাকা সকাল, শিশিরভেজা ঘাস আর নিস্তরঙ্গ বাতাস মনকে এনে দেয় এক গভীর প্রশান্তি। উত্তরবঙ্গের মাঠে শীতের তীব্রতা তুলনামূলক বেশি হলেও পুরো দেশজুড়েই ছড়িয়ে পড়ে শীতের স্বচ্ছ শীতলতা।

 

বাংলার শীত মানেই পিঠার অনিবার্য উষ্ণতা। ঘরে ঘরে সাজে নকশি পিঠা, ভাপা-পুলি, নারকেল-গুড়ের মাধুর্যভরা মেরা, পাকান কিংবা মালাই পিঠা। শীতের প্রতিটি সকালেই যেন মিশে থাকে বাঙালির চিরচেনা ঘরোয়া ঐতিহ্যের স্নেহলাগা ধোঁয়া।

 

হেমন্তের মতো শীতও তার সৌন্দর্যে অনন্য। শিশিরে ভেজা প্রভাত, ধবধবে সকালের আলো আর কুয়াশার সাদা ওড়না প্রকৃতিকে রূপ দেয় এক সূক্ষ্ম শিল্পীর আঁকা চিত্রকর্মে। শীতের ফুল—গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, ডালিয়া, কসমস কিংবা প্যানজি—প্রকৃতিতে সৃষ্টি করে রঙের সমারোহ। শহরের ব্যস্ততার মাঝেও এসব রঙিন ফুল মানুষের মনকে সামান্য হলেও সতেজ করে তোলে।

 

সাহিত্যে শীত এসেছে নীরবতার প্রতীক হয়ে—কখনো বিষণ্নতার আবরণে, কখনো শান্তির বার্তা নিয়ে। বরই, জলপাই, আমলকি, কমলা কিংবা ডালিমের মতো মৌসুমি ফল শীতের বাজারকে করে তোলে রঙিন ও মধুর। বছরের শেষ ও নতুন বছরের শুরুতে ছুটির আবহে শীতের দৃশ্য আরও উৎসবমুখর হয়ে ওঠে, বাড়িয়ে দেয় ভ্রমণের তাড়না, ডেকে নেয় মানুষকে নতুন করে জীবনের কাছে।

বাংলার শীত তাই কেবল ঋতুর পরিবর্তন নয়; এটি প্রকৃতির শান্ত নিঃশ্বাস, মানুষের কাছে শীতল স্বস্তির অবকাশ। হেমন্ত থেকে শীতে এই মোলায়েম রূপান্তর বাংলার মাটি, আলো, বাতাস আর মানুষের অনুভূতিকে জুড়ে দেয় এক অদৃশ্য অথচ গভীর সৌন্দর্যের মায়াজালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ