1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib
  6. mdpallabsarkar6@gmail.com : MD Pallab Shorwer : MD Pallab Shorwer
  7. padistsagor1234@gmail.com : Sagor Badhsa : Sagor Badhsa

সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

জাঁকজমকপূর্ণ আয়োজনে সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত, স্বর্ণপদক পেলেন ৯৬ কৃতি শিক্ষার্থী

অর্পণ সরোয়ার পল্লব / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুরশিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহুদ্দিন আহমেদ।

সমাবর্তন অনুষ্ঠানে Spring-2021 থেকে Summer-2025 পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এবারের সমাবর্তনে শিক্ষাগত উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে ১৩ জন শিক্ষার্থীকে চ্যান্সেলরস গোল্ড মেডেল এবং ৮৩ জন শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেল প্রদান করা হয়। মোট ৯৬ জন কৃতি শিক্ষার্থী স্বর্ণপদক লাভ করেন।
সমাবর্তনের অংশ হিসেবে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়। এ উপলক্ষে বৃক্ষরোপণ ক্যাম্পেইনের আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুটি করে গাছ রোপণ করে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোডের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেন। এদের মধ্য থেকে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে নগদ ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন প্রদান করা হয়।

এছাড়াও আরও সাতজন অংশগ্রহণকারীকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-এর সদস্য মাহতিম সাকিব ও শাহরিয়ার চৌধুরী তাদের পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। পাশাপাশি সোনারগাঁও ইউনিভার্সিটির সাংস্কৃতিক ক্লাবের উদ্যোগে নৃত্য ও সংগীত পরিবেশনা পুরো অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, জেনারেল সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম, ট্রাস্টি বোর্ডের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারী (শিপু) এবং এল. মীর আবদুল আলিম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শামিম আরা হাসান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ