1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
সাভারে শহীদ জিয়া সৃতি সংসদ এর ঢাকা জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া সৃতি সংসদ ঢাকা জেলা আহবায়ক কমিটি ঘোষণা। আব্দুল ওয়াদুদ-এর বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশ নির্বাচনে কেউ মেকানিজম করার চিন্তা করলে পালাতে বাধ্য হবে: জামায়াত আমির যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

নওগাঁর মহাদেবপুরে জাতীয় বিজয় দিবসে বেহুলাতলা প্রাথমিক বিদ্যালয়ের ২ জন শিক্ষক অনুপস্থিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ / ৪৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

নওগাঁর মহাদেবপুরে মহান বিজয় দিবসে চকউজাল বেহুলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইজন শিক্ষক অনুপস্থিত ছিলেন। তারা জাতীয় দিবসকে অসম্মান জানিয়ে নিজেদের খেয়ালখুশি মত একজন ঢাকায় ও অপরজন রাজশাহীতে অবস্থান করছেন।

এছাড়াও ওইদিন জাতীয় পতাকার অসম্মান করে বিদ্যালয়ের শহীদ মিনারের সাথে জাতীয় পতাকা ঝুলানোর অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সূত্র জানায়, ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সেলিনা বানু ও জাকিয়া সুলতানা প্রায়ই বিদ্যালয়ে দেরীতে আসাসহ অনুপস্থিত থাকেন।

এরই ধারাবাহিকতায় গত সোমবার (১৬ ই ডিসেম্বর) জাতীয় দিবসকে তুচ্ছতাচ্ছিল্য করে সহকারি শিক্ষিকা সেলিনা বানু ঢাকায় এবং জাকিয়া সুলতানা রাজশাহীতে অবস্থান করছিলেন। খবর পেয়ে সরোজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ওই বিদ্যালয়ের কর্মরত ৬ শিক্ষকের মধ্যে শ্রাবণীরানী পিটিআইএ প্রশিক্ষণরত রয়েছেন।

এছাড়া বাকি ৫ জনের মধ্যে প্রধান শিক্ষক মুকুল চন্দ্র মন্ডল, সহকারি শিক্ষক গোলাম মোস্তফা, ফাতেমা খাতুন ও শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও সহকারি শিক্ষিকা সেলিনা বানু ও জাকিয়া সুলতানা অনুপস্থিত রয়েছেন। ওই দুই শিক্ষিকার অনুপস্থিতির বিষয়টি স্বীকার করে প্রধান শিক্ষক মুকুল চন্দ্র বর্মণ বলেন, জাকিয়া সুলতানা রাজশাহীতে বসবাস করেন। সেখান থেকে এসে তিনি বিদ্যালয়ের ক্লাস নেন।

কিন্তু তাকে না জানিয়েই মহান বিজয় দিবসের দিন সেলিনা বানু ও জাকিয়া সুলতানা অনুপস্থিত রয়েছেন। জাতীয় পতাকার অবমাননা বিষয়টি স্বীকার করে তিনি বলেন, অন্য কোথাও পতাকা টাঙানোর জায়গা না থাকায় তিনি এটা করেছেন। এ বিষয়ে সেলিনা বানু ঢাকায় ও জাকিয়া সুলতানা রাজশাহীতে অবস্থান করার কথা স্বীকার করে বলেন, তাদের পারিবারিক সমস্যার কারণে বিজয় দিবসের দিন তারা বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারেন নি উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ মামুনুর রশিদ বলেন, অভিযুক্ত অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ