1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
সাভারে শহীদ জিয়া সৃতি সংসদ এর ঢাকা জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া সৃতি সংসদ ঢাকা জেলা আহবায়ক কমিটি ঘোষণা। আব্দুল ওয়াদুদ-এর বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশ নির্বাচনে কেউ মেকানিজম করার চিন্তা করলে পালাতে বাধ্য হবে: জামায়াত আমির যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

কক্সবাজারে ভয়ংকর সন্ত্রাসী আলোচিত শাহিনের বাড়িতে র‌্যাব-১৫-এর যৌথ অভিযান: অস্ত্র, মাদক ও জাল টাকা উদ্ধার

কক্সবাজার / ৫৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরঘাটা এলাকায় চিহ্নিত অস্ত্রধারী ডাকাত ও সন্ত্রাসী শাহীনুর রহমান শাহিনের বাড়িতে র‌্যাব-১৫, পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক, জাল টাকা এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় শাহিন ও তার সহযোগীরা পালিয়ে যায়।

র‌্যাব-১৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ মে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল শাহিনের বাড়িতে অভিযান চালায়। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহিন ও অজ্ঞাতনামা কয়েকজন সহযোগী পেছনের দিক দিয়ে পালিয়ে যায়।

পরে সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুলের উপস্থিতিতে ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দুটি ১২ বোর কার্তুজসহ আগ্নেয়াস্ত্র, গুলির খালি খোসা, গাঁজা, জাল টাকা, একটি ওয়াকিটকি সেট এবং একটি কালো রঙের বাইনোকুলার। এসব আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শাহীনুর রহমান শাহিন একজন চিহ্নিত অস্ত্রধারী ডাকাত এবং তার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় সন্ত্রাস, ডাকাতি ও মাদক ব্যবসায় জড়িত ছিল বলে জানা গেছে।

র‌্যাব জানায়, কক্সবাজার ও বান্দরবান জেলায় অপরাধ দমনে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ