1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
সাভারে শহীদ জিয়া সৃতি সংসদ এর ঢাকা জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া সৃতি সংসদ ঢাকা জেলা আহবায়ক কমিটি ঘোষণা। আব্দুল ওয়াদুদ-এর বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশ নির্বাচনে কেউ মেকানিজম করার চিন্তা করলে পালাতে বাধ্য হবে: জামায়াত আমির যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

খ্যাতিমান লালনগীতি শিল্পী ফরিদা পারভীন আর নেই

স্টাফ রিপোর্টার: / ৭৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

খ্যাতিমান লালনগীতি শিল্পী ফরিদা পারভীন আর নেই। দীর্ঘদিন কিডনি ও অন্যান্য স্বাস্থ্য জটিলতায় ভুগে অবশেষে তিনি ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

১৯৫৪ সালে নাটোরে জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। শাস্ত্রীয় সংগীতে প্রাথমিক শিক্ষা নিলেও পরবর্তীতে লালনের গানকে আত্মার অংশ করে নেন তিনি। তাঁর কণ্ঠে লালনের দর্শন ও ভাবগম্ভীরতা অনন্য উচ্চতায় পৌঁছায়। এজন্য তাঁকে বলা হয় ‘লালনের কণ্ঠস্বর’

সংগীতে অসামান্য অবদানের জন্য ফরিদা পারভীন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারসহ বহু সম্মাননা অর্জন করেছেন।

২ সেপ্টেম্বর নিয়মিত ডায়ালাইসিসের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আইসিইউতে অবস্থার অবনতি হলে ১০ সেপ্টেম্বর তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত আর সঙ্কট কাটিয়ে উঠতে পারেননি।

ফরিদা পারভীনের মৃত্যুতে সংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। লালনগীতির এই কিংবদন্তি শিল্পীর অবদান বাঙালি সংগীত ঐতিহ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ